ব্রেকিং নিউজঃ

আলোচিত অভিনেত্রী সামনে এলেন নতুন সানি লিওন!

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। সিনেমার আইটেম গানে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কলস হাতে নিয়ে নাচের একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নজর কারে নেটিজেনদের।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভিডিওটি নিজের ভ্যারিফাইড ইনস্টাগ্রামে পোস্ট করেন সানি। কলস হাতে নিয়ে নাচের ভিডিও ছাড়াও আরও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তার সঙ্গে বিক্রম ভাটকে দেখা গেছে।

জানা যায়, পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্যই ওই ভিডিও শুট করেছেন। তবে বিক্রম ভাটের কোন প্রজেক্টের জন্য শুট করছেন তা জানা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের একটি বিখ্যাত স্টুডিওতে তাৎক্ষণিক খাবারের স্টলের সামনে নাচছেন তিনি।

জলপাই রঙের জাম্পস্যুট পরে বেশ হাসি-খুশি দেখা যাচ্ছে। হাতে স্টিলের থালা এবং কাঁধে কলস। ভিডিওটি পোস্ট করে এর ক্যাপশনে লিখেছেন, মাস্তি অন সেটস। অর্থাৎ, শুটিং সেটে বেশ ভালো মজায় আছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

সম্প্রতি এই অভিনেত্রী যুক্তরাষ্ট্র থেকে মুম্বাইতে ফিরেছেন। মুম্বাই ফেরার সময় পোস্ট করেছেন ভিডিওটি। করোনার কারণেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031