ব্রেকিং নিউজঃ

নুরুল হুদাসহ কমিশনের ৫ জনের বিরুদ্ধে দশ আইনজীবীর অভিযোগ

অর্থ লোপাটের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী।

বৃহস্পতিবার সকালে ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের জন্য দুদক চেয়ারম্যানের কাছে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী অভিযোগ দাখিল করেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতীত ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930