ব্রেকিং নিউজঃ

আগের চেয়ে ভালো আছেন ব্যারিস্টার মওদুদ আহমদের

দেশের শীর্ষস্থানীয় প্রবীণ আইনজীবী ও বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে।

বুধবার মির্জা ফখরুলের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্যারিষ্টার মওদুদ আহমদ। দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে গত ২৯ ডিসেম্বর অসুস্থ হলে রাজধানীর এভার কেয়ার (এপোলো) হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পরিবার ও দলের পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদের জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031