ব্রেকিং নিউজঃ

ট্রাম্পকে গ্রেপ্তার করতে ইন্টারপোলকে অনুরোধ ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারে রেড এলার্ট জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) অনুরোধ জানিয়েছে ইরান।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি বলেন, ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ কর্মকর্তাতে গ্রেপ্তার করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ইরান।

সাংবাদিকদের ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে আমরা বদ্ধপরিকর।

তবে ফ্রান্সভিত্তিক ইন্টারপোল ইরানের আবেদন নাকচ করে দিয়েছে। তারা বলছে, নিয়ম অনুযায়ী রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ বিষয়ক কোনো ঘটনায় হস্তক্ষেপ নিষিদ্ধ।

ট্রাম্পের নির্দেশে গত বছরের ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের জেনারেল কাসেম সোলেইমানি।

গত জুনে টাম্পসহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধ হত্যা ও সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তেহরান।

সূত্র: আলজাজিরা

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930