ব্রেকিং নিউজঃ

ইমরান খানের দুশ্চিন্তা বাড়ালেন জ্যোতিষী, ২০২১-এ বদলাতে পারে জীবন!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দুশ্চিন্তা বাড়িয়ে দিলেন এক জ্যোতিষী। নতুন বছরের শুরুতেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভবিষ্যদ্বাণী করলেন সেই জ্যোতিষী।

পাকিস্তানের জ্যোতিষী  সামিয়া খান জানিয়েছেন, চলতি বছরটা মোটেও ভালো কাটবে না ইমরানের। একের পর এক সমস্যার সমাধান খুঁজতে হবে তাকে।
সামিয়া আরও জানিয়েছেন, ২০২১-এ পাক প্রধানমন্ত্রীর দুই প্রতিদ্বন্দ্বী বিলাওয়াল ভুট্টো জারদারি এবং মরিয়ম নেওয়াজ এর ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাদের গ্রহের অবস্থান কিন্তু এবার ইমরানের থেকে ভাল।

প্রতিদ্বন্দ্বী বিলাওয়াল ভুট্টো জারদারি কিছুদিন আগে একটি পথসভা করেছিলেন।
সেখানে উপচে পড়া ভিড় হয়েছিল। ফলে এমনিতেই চাপ বেড়েছিল ইমরানের উপর। এবার জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী তাকে আরও চিন্তায় ফেলল।
সামিয়া খান জানিয়েছেন, বিলাওয়াল ও তার বোন আসিফ ভুট্টোর গ্রহের অবস্থান ভাল। ফলে এবার তাদের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
বুঝেশুনে পা ফেললে অবশ্য ইমরান খান সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারেন। এমনও ইঙ্গিত দিয়েছেন  সামিয়া। তবে আপাতত ইমরান খাকে কাঁটা বিছানো রাস্তায় হাঁটতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিলাওয়াল ভুট্টো জারদারি এবং মরিয়ম নেওয়াজ একসঙ্গে ইমরানের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছেন।
ইমরান খানের আমলে পাকিস্তানে বেকারত্ব বেড়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। এমনই অনেক অভিযোগ করেছেন তাঁরা দুজন।
সামিয়া জানিয়েছেন, ইমরান খানকে রাজনীতির মাঠে সব বুঝে খেলতে হবে। না হলে ২০২১-এ তাঁর রাজনৈতিক জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। আর সেই পরিবর্তন হতে পারে নেতিবাচক।
সূত্র: জিনিউজ

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930