ব্রেকিং নিউজঃ

ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি

ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তের হেমোগ্লোবিন কমে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়রুল কবীর খান।

শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দুপুরে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

পরে মেডিক্যাল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তার স্ত্রী হাসনা মওদুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ডেকে নিয়ে জানান মওদুদের শারীরিক অবস্থা ভালো নয়।

বোর্ডের প্রধানের সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন।

গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎধীন আছেন।

সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আর সার্বক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930