ব্রেকিং নিউজঃ

ভোট চুরি আওয়ামীলীগের অভ্যাসে পরিণত হয়েছে: হাসান সরকার

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেছেন, আর যাই করুক; আওয়ামীলীগ দেশে-বাইরে চিহ্নিত ভোট চোর হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। দেশবাসী আজীবন আওয়ামীলীগকে ভোট চোরেরদল হিসেবেই জানবে এবং ভোট চোর, ভোট ডাকাত বলে গালি দিবে।

এই ভোট চোরেরা কখনই আর জনগণের আস্থা অর্জন করতে পারবে না, জনগণ এদেরকে আর কখনো বিশ্বাস করবে না। কারণ, ভোট চুরি আওয়ামীলীগের অভ্যাসে পরিণত হয়েছে।

তিনি মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেড মো. কাজী খানের পক্ষে স্থানীয় গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কবির সরকারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, ওলামা দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান ফকির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ, রিজভী আহমেদ, শ্রমিক নেতা আবুল হোসেন প্রমুখ।

তঁাতীদলের পরিচিতি সভা ঃ মঙ্গলবার টঙ্গী পূর্ব থানা তঁাতীদলের পরিচিতি সভা স্থানীয় বড় দেওড়ায় অনুষ্ঠিত হয়েছে।

পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, মহানগর তঁাতীদলের আহবায়ক মো. তাজুল ইসলাম বেপারী, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. জমশের আলী টঙ্গী পশ্চিম থানা বিএনপির প্রচার সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা বাবুল চৌধুরী, টঙ্গী পশ্চিম থানা তঁাতীদলের আহবায়ক মো. আব্দুল কাদির, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের সদস্য সচিব মো. মিজানুর রহমান তালুকদার, নিজাম উদ্দিন, আতিকুল্লাহ মিন্টু, টঙ্গী পশ্চিম থানা তঁাতীদলের আহবায়ক মো. সোহেল সিদ্দিকী, সদস্য সচিব আবুল কাসেম, শেখ কামাল হোসেন, মিরাজ মিলন গাজী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930