সিইসির পদত্যাগের দাবীতে আজ মঙ্গলবার বিএনপি কালোব্যাজ ধারন
সিইসির পদত্যাগের দাবীতে আজ মঙ্গলবার বিএনপি কালোব্যাজ ধারন করবে।
২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ঘৃণাভরে স্মরণ করার জন্য’ আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
সোমবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে বিএনপিসহ সব অঙ্গ-সংগঠন মানববন্ধন পালন করবে।
