দেশের একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ‘বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন থাকবেন না, একটা মানুষও গৃহহীন থাকবে না।’ আজ রোববার (৩ জানুয়ারি) গণভবন থেকে ভার্চুয়ালি শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরো বলেন- ‘বাংলাদেশ উন্নত হলে সব শ্রেণি পেশার মানুষরা সুন্দরভাবে বসবাস করতে পারবে।’
এসময় করোনা মহামারিতে বাংলাদেশ পুলিশের দায়িত্ব পালনের জন্য এ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন- ‘পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার’।
