মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানম আৱ নেই
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নারীনেত্রী আয়শা খানম আজ ২ জানুয়ারি ২০২১ ভোরে মৃত্যুবরণ করেছেন।
তিনি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, বাষট্টির ছাত্রআন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।
তিনি ছাত্র জীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারালো।
তাঁর মৃতদেহ আজ সকাল সাড়ে আটটায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে (10/বি/1, সেগুন বাগিচা ঢাকা) আনা হবে।
এরপর নেত্রকোণায় নিজ গ্রামে দাফন করা হবে।
