ব্রেকিং নিউজঃ

বিএনপি প্রতি বছরই শক্তি সঞ্চয় করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘প্রতি বছরই বিএনপি শক্তি সঞ্চয় করছে। নতুন বছরেই গণতন্ত্র ফিরে পাবে দেশের মানুষ। জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকারকে গণঅভ্যুত্থানে পরাজিত করা হবে।

শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শের-ই বাংলানগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের দখলদারী মেনে নেবে না।

নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে হবে।

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে যাবে বিএনপি। সাংগঠনিকভাবে বিএনপি এখন আরও শক্তিশালী।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930