ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে প্রচেষ্টা চালাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নতুন বছরে সবাইকে নিরলস প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার ১ জানুয়ারি; খ্রিস্টীয় নববর্ষ ২০২১। এ উপলক্ষে রাষ্টপতি আজ বৃহস্পতিবার এক বাণীতে এ আহ্বান জানান।

খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে রাষ্টপতি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার জীবনে অনাবিল আনন্দ ও সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, অতীত পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি।

বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিস্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত।

খ্রিস্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।

রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর নববর্ষ বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য আয়োজন হয়।

এ বছর করোনা মহামারির কারণে উৎসবের আমেজ অনেকটাই ম্লান।

তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, ২০২১ সাল হবে জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটা যুগসন্ধিক্ষণ হচ্ছে ২০২১ সাল।

এই যুগসন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিরলস প্রয়াস চালাতে হবে।

তিনি বলেন, ‘নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা।

মহামারির ভয়াবহতাকে মোকাবিলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031