ব্রেকিং নিউজঃ

বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতে হবে।

অনেক সময় বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকদের আচরণসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে নিরুৎসাহিত হয়। তাই সবার জন্য শিক্ষাকে আনন্দময় করে তুলতে হবে।’

প্রতিমন্ত্রী আজ শুক্রবার মেহেরপুরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনার পদ্ধতি আনন্দময় করতে হবে। বিদ্যালয়ের পরিবেশে যাতে শিক্ষার্থীরা আনন্দ পায় সেজন্য বিদ্যালয়ের ভবন ও আঙিনা আকর্ষণীয় করতে হবে।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘শিশুরা পড়ালেখায় পিছিয়ে থাকলে বা অমনোযোগী হলে তাদেরকে ভর্ৎসনা করা থেকে বিরত থাকতে হবে।

এতে তাদের মনের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাদের আনন্দের সঙ্গে শিক্ষা দিতে হবে। শিক্ষকদের আচরণ দেখে শিক্ষার্থীরা অনেক কিছু শিখে থাকে।

তাই শিক্ষার্থীদের সামনে প্রতিটি শিক্ষককে আদর্শ হিসেবে উপস্থাপন করতে হবে। শিশুরা যা দেখে, সেটাই অনুকরণ করে। তাই, তাদের সামনে কারো সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষা আরো খাতকে উন্নত করতে বর্তমান সরকার এই খাতে গুরুত্ব বাড়িয়েছে। শিক্ষাকে মানসম্মত করতে এবং শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়া রোধে সরকার প্রতি বছর বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে।

এই করোনা পরিস্থিতির মাঝেও যথাসময়ে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই বিতরণ করা হচ্ছে। যা শিক্ষা খাতকে উন্নত করতে বর্তমান সরকারের আন্তরিকতার প্রকাশ।

কেউ যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য পৃথকভাবে পাঠ্য বই ছাপানো হয়েছে।’

প্রতিমন্ত্রী এ সময় বলেন, ‘শিশুদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে হবে। এজন্য পাঠ্য ক্রমের পাশাপাশি মননশীল বই পড়তে উৎসাহ দিতে হবে।

পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কাজে অংশ নিতে উদ্বুদ্ধ করতে হবে।’

মেহেরপুরকে শিক্ষাক্ষেত্রে মডেল অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও আন্তরিকভাবে কাজ করতে হবে।’

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

মেহেরপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী এরপর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031