ব্রেকিং নিউজঃ

সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট সরিয়ে নিলেন দীপিকা, কেন?

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন অন্তর্জালেও তুমুল জনপ্রিয়।

তিনি সিনেমার পর্দার বাইরে কতটা জনপ্রিয় তাঁর সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বোঝা যাবে।

ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা ৫৫ মিলিয়ন, ইনস্টাগ্রামে ৫২.৫ মিলিয়ন আর টুইটারে ২৭.৭ মিলিয়ন।

অন্তর্জালে এত মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারী যাঁর ভক্ত, সেই দীপিকা পাড়ুকোন তাঁর ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সব পোস্ট (টুইট আর ছবি) সরিয়ে নিয়েছেন।

এনডিটিভি, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো দীপিকা পাড়ুকোনের এমন কাণ্ডের বিভিন্ন কারণ অনুমান করেছে। প্রতিবেদনে দীপিকার এমন সিদ্ধান্তের কারণ হিসেবে গণমাধ্যমগুলো বলছে, প্রথমে মনে হতে পারে দীপিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

কিন্তু সে সম্ভবনা উড়িয়ে দিচ্ছে প্রোফাইল ও কভার পিকচারটি বদলানো। এ ছাড়া দীপিকা এমন কাজ করেছেন সাময়িকভাবে আসন্ন কোনো অনুষ্ঠান বা কর্মসূচির প্রচারের জন্য।

এটাও ভাবা হচ্ছে পুরাতন বিষাদ ভুলে নতুনভাবে ইন্টারনেট জীবন সাজাতে যাচ্ছেন এই অভিনেত্রী।

যদিও এই প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন ও তাঁর গণমাধ্যম টিম এখনো মুখ খোলেনি।

তবে এই প্রতিবেদন লেখার সময় দীপিকা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ‘মাই অডিও ডায়েরি’ শিরোনামে একটি অডিও বার্তা দিয়েছেন।

সেখানে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভারতীয় পত্রপত্রিকার খবর, সবশেষ দীপিকা পাড়ুকোন পাঁচ দিন শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন।

‘পাঠান’ টিম অ্যাকশন দৃশ্যের শুটে দুবাই যাচ্ছেন আগামী জানুয়ারিতে।

সেখানে অংশ নেবেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। শাহরুখের ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুবাই যাচ্ছেন বলিউড ভাইজানও।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031