ব্রেকিং নিউজঃ

মন্ত্রিসভার শপথ নিয়ে ইয়েমেনে ঢুকতেই বিস্ফোরণ: নিহত ২০

সৌদি আরব থেকে শপথ নিয়ে ইয়েমেনে ফিরেই হামলার শিকার হয়েছে সৌদি সমর্থিত নতুন মন্ত্রিসভার সদস্যরা।

সম্প্রতি পলাতক প্রেসিডেন্ট হিসেবে খ্যাত মানসুর হাদি নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিসভার সদস্যরা দেশটির এডেন বিমানবন্দরে পৌছার সাথে সাথে ব্যাপক বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নতুন সরকারের সদস্যদের বহনকারী একটি বিমান অবতরণের সময় এই বিস্ফোরণ ও গোলাগুলি হয়েছে।

মর্টার শেলের হামলায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে সরকারের কোনও মন্ত্রী হতাহত হননি। বিবিসি, আল-জাজিরাসহ আন্তর্জতিক গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত এবং আরও ৬০ জন আহত হয়েছেন।

বিস্ফোরণ ও গোলাগুলির পর কথিত প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে আডেন শহরে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

কথিত মন্ত্রীসভার সদস্য মুয়াম্মার আর রিয়ানি আজকের হামলার জন্য জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহকে দায়ী করেছেন।

কিন্তু আনসারুল্লাহর প্রভাবশালী নেতা মোহাম্মাদ আল বাখিতি বলেছেন, এ বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনার সঙ্গে আনসারুল্লাহর কোনো সম্পর্ক নেই।

এর আগেও আনসারুল্লাহর বিরুদ্ধে এ ধরণের ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031