ব্রেকিং নিউজঃ

ভিকারুন নিসার নতুন অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কামরুন নাহার।

তিনি বর্তমানে মিরপুরের রূপনগর দুয়ারীপাড়া কলেজের অধ্যক্ষ।হিসেবে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই অধ্যাপককে প্রেষণে ভিকারুননিসার অধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর ভিকারুন নিসার বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়াকে প্রেষণ প্রত্যাহারক্রমে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ওই কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে নিজ বেতন বেতনক্রমে (প্রেষণ প্রত্যাহারক্রমে) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930