ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে চারজন না ফেরার দেশে

সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার শহীদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন গেট ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গুল্টা ইউনিয়নের গুল্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬), নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলা বাসিন্দা গরুর ব্যাপারী খাদেম আলী (৫০)। আহত দুইজন তালম ইউনিয়নের তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার কলেজ মাঠে গরু ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ওই চারজন হাটে ঘোরাফেরা করছিলেন। এমন সময় কলেজের নির্মাণাধীন গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031