নরসিংদীতে পলাশে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ মার্চ) ডিবির উপ পরিদর্শক নূরে আলম হোসাইন ও মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে পলাশ থানাধীন কালিরহাট এলাকা হতে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো:- শফিকুল ইসলাম (৩০), পিতা-আরমান সরকার, সাং-মাঝেরচর, মোঃ ইব্রাহিম (২২), পিতামৃত-মুসলিম মিয়া,সাং-পলাশেরচর, থানা-পলাশ, জেলা-নরসিংদী।
এসময় তাদের দখল হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শফিকুল ইসলামের বিরদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রজু হয়েছে।
