ব্রেকিং নিউজঃ

নরসিংদীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারল আশরাফ খান দিলিপ।

পরে উপজেলা সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে এক আলোচনা সভা ও কেক কেটে মুজিবশতবর্ষ ও জাতীয় শিশু দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারল আশরাফ খান দিলিপ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর কামরল ইসলাম গাজী প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহের মাগফেরাত কামনা করে দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930