ব্রেকিং নিউজঃ

মুজিববর্ষে বাজারে এলো ২০০ টাকার নোট

বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাজারে ছাড়া হয়েছে ২০০ টাকা মূল্যমানের নোট। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৭ মার্চ) দেশে প্রথমবারের মতো এই টাকা বাজারে ছেড়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে বাজারে প্রচলিত ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার মতোই ২০০ টাকার নোট ছাড়া হবে।

আগামী মাসে স্মারক ও প্রচলিত-দুই ধরনের ২০০ টাকার নোট ছাড়া হবে, তবে ২০২১ সাল থেকে নিয়মিত নোট বাজারে থাকবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১০০ টাকা মূল্যমানের সোনা ও রূপার স্মারক মুদ্রাও পাওয়া যাচ্ছে। ২০০ টাকার নোটের ওপর ‘মুজিববর্ষ উপলক্ষে বিশেষ নোট’ কথাটি লেখা রয়েছে। তবে ২০২১ সাল থেকে যে নোটগুলো ছাড়া হবে, তাতে আর তা লেখা থাকবে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031