ব্রেকিং নিউজঃ

৩১ বার তোপধ্বনিতে মেহেরপুরে মুজিববর্ষ পালনের সূচনা

মেহেরপুরে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনের সূচনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্ব-স্ব উপজেলায় ৩১বার তোপধ্বনির আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আতাউল গনি। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মোরাদ আলীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার ওসি ওবাইদুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অন্যদিকে মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা জিয়াউদ্দীন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন যুবলীগ, স্বেচ্ছাবেসকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031