ব্রেকিং নিউজঃ

৩ হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের ব্যবস্থা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশ ও ভিয়েতনামে তিনটি হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশের দুটি এবং ভিয়েতনামের একটি গ্রুপ রয়েছে।

এক বিবৃতিতে ফেইসবুক জানিয়েছে, সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে ব্যবহার করে ম্যালওয়্যার ছড়ানো এবং ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করার মত কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রুপগুলো। তাদের সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

হ্যাকিংয়ের ঘটনায় বাংলাদেশি যে দুই গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেই দুই গ্রুপ হলো- ডন’স টিম (ডিফেন্স অব নেশন নামেও পরিচিত) ও ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)। ভিয়েতনামে যে গ্রুপটির বিরুদ্ধে ফেইসবুক ব্যবস্থা নিয়েছে, তাদের নাম এপিটি৩২।

ফেসবুক জানায়, হ্যাকারদের গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই গ্রুপের বিরুদ্ধে ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়া, ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, অন্য দেশের সঙ্গে বাংলাদেশেও ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। লক্ষ্য নির্দিষ্ট করে অ্যাকাউন্ট ও পেজ হ্যাক করা এবং সেগুলো ফেসবুক থেকে মুছে ফেলাও হয়। অনেক সময় অ্যাকাউন্ট ফিরে পাওয়া যায় না।

পর্যবেক্ষণে ফেসবুক বলেছে, বাংলাদেশভিত্তিক হ্যাকারগ্রুপগুলোর লক্ষ্য হলো- স্থানীয় কর্মী, সাংবাদিক এবং ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তিরা, যারা বিদেশে থাকেন তারাও। ফেসবুকের নীতিমালা ভঙ্গ করার জন্য এমন অনেক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

ফেসবুকে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা এই তথ্য শেয়ার করেছি, যাতে অন্যরাও তাদের শনাক্ত এবং থামাতে পারে। নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930