ব্রেকিং নিউজঃ

দেশকে পিছিয়ে দেবার অপচেষ্টা রুখতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণসম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মৌলবাদী অপশক্তিগুলো দেশকে পিছিয়েদেবার যে অপচেষ্টায় লিপ্ত, তা রুখে দিতেগণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আজ দুপুরে রাজধানীর মিন্টু রোডেরসরকারি বাসভবন থেকে অনলাইনেবাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্রের ৫০বছরপূর্তি অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধানঅতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে একথাবলেন।

তথ্যসচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারেরমহাপরিচালক হোসনে আরা তালুকদারঅনলাইনে এবং খুলনা সিটি মেয়র তালুকদারআবদুল খালেক, খুলনা জেলা পরিষদেরচেয়ারম্যান শেখ হারুন অর রশীদ খুলনাবেতারকেন্দ্রে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগদেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মৌলবাদীগোষ্ঠীগুলো যুগে যুগে দেশকে পিছিয়ে দেয়ারঅপচেষ্টা চালিয়েছে। আজকেও দেশেরবিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানা বিষয়েঅপব্যাখ্যা ও ফতোয়া দেয়া হচ্ছে।

এইফতোয়াবাজরা নানা সময়ে ফতোয়া দিয়েসমাজে অস্থিরতা তৈরি করেছে।’

এই প্রেক্ষাপটে বেতারসহ সমগ্র গণমাধ্যমেরভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ড. হাছান বলেন, দেশ যাতে প্রগতির দিকে যায়এবং একইসাথে দেশের ভবিষ্যৎ প্রজন্ম যেনোদেশপ্রেম, মেধা ও মনন সমন্বয়ে আগামীদিনেরচ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের তৈরি করতেপারে, সেই লক্ষ্য নিয়েই গণমাধ্যমের অনুষ্ঠাননির্মাণ করতে হবে।

বিনোদন দেবার ক্ষেত্রেওআমাদের কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে প্রাধান্যদিতে হবে, তাহলেই আকাশ-সংস্কৃতিরআগ্রাসন মোকাবিলা করে আমরা দেশকেবঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারবো, বলেন তিনি।

তথ্যমন্ত্রী এসময় সুবর্ণজয়ন্তী উপলক্ষেবেতারের খুলনা কেন্দ্রসহ পুরো বেতারপরিবারকে অভিনন্দন জানান। সমুদ্র এবংপাহাড়চূড়াসহ সকল প্রান্তে অবস্থিতজনমানুষের কাছে অনুষ্ঠান পৌঁছে দেয়ার জন্যবেতারকে অনন্য গণমাধ্যম হিসেবে অভিহিতকরে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সবকিছুর সাথে বেতার জড়িয়েআছে।

তিনি বলেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রবাংলাদেশ বেতারের সবচেয়ে বড় অর্জন।১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকেজাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতারঘোষণা পাঠ করে শুনিয়েছিলেন চট্টগ্রামআওয়ামী লীগের তৎকালীন সভাপতি এম এহান্নান।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্র দেশের সমস্ত মুক্তিকামী মানুষকে প্রেরণাজুগিয়েছে। স্বাধীনতার পর দেশগঠনেও ব্যাপকভূমিকা রেখেছে বেতার। খুলনা কেন্দ্রও গত ৫০বছর ধরে এর ব্যতিক্রম নয়।’

বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবিলাতেওবেতার অগ্রণী ভূমিকা পালন করছে, বলেনতথ্যমন্ত্রী। বেতারের সেবাকে আরো এগিয়েনিতে শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেবেতার সম্প্রচার শুরু হবে, জানান তিনি।

তথ্যসচিব খাজা মিয়া তার বক্তৃতায় খুলনাকেন্দ্রসহ সমগ্র বেতারের সকলকে সংস্থাটিরসুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচছা জানান।বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনেআরা তালুকদার অনুষ্ঠানে সকল সময়েবিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায়জনগণকে সঠিক বার্তা, তথ্য ও অনুষ্ঠানউপহার দিতে বেতারের চলমান কর্মপ্রবাহেরবর্ণনা দেন।

খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: বশির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানেখুলনার সিটি মেয়র তালুকদার আব্দুলখালেক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখহারুন অর রশীদ বেতারের উত্তোরত্তর সমৃদ্ধিকামনা করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930