ব্রেকিং নিউজঃ

ভাস্কর্য বিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর পুরানা পল্টনে ভাস্কর্য বিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার (জুমার নামাজের) পর মুসল্লিদের একটি দল মিছিল বের করে।

এক পর্যায়ে মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে এলে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ বাধা দেয়।

এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মুসল্লিরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। মুসল্লিরাও ইট পাটকেল ছোঁড়ে। কিছুক্ষণ পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31