ব্রেকিং নিউজঃ

৭৬টি মসজিদ বন্ধ করার হুমকি দিল ম্যাক্রোঁ সরকার

ধর্মীয় উগ্রবাদ সন্ত্রাস মোকাবিলায় ফ্রান্সজুড়ে যে অভিযান চলছে এর অংশ হিসেবে সে দেশটির ৭৬টি মসজিদ বন্ধ করে দেয়া হতে পারে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডানমানিন বলেন, ফ্রান্সের ৭৬টি মসজিদকে বিচ্ছিন্নতাবাদ নিয়ে সন্দেহ করা হচ্ছে।

সন্দেহের তালিকায় থাকায় মসজিগুলিতে নিয়মিত অভিযান চলবে বলে জানান তিনি।

মসজিদে সন্দেহজনক কোন কার্যক্রম চোখে পড়লেই বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী।

মৌলবাদের সঙ্গে জড়িত সন্দেহে বৈধ কাগজপত্রহীন ৬৬ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর কথাও জানিয়েছেন।

ডারমানিন বলেন, ‘ফ্রান্সের ২ হাজার ৬০০টির বেশি মুসলিম প্রার্থনাকেন্দ্রের মধ্যে ৭৬টি মসজিদকে দেশের প্রজাতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপত্তার জন্য হুমকি মনে করা হচ্ছে।’

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমামদের বক্তব্য ফরাসি জাতির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে গণমাধ্যমকে জানান তিনি।

কোন কোন মসজিদ সন্দেহের তালিকায় রয়েছে তা স্পষ্ট করেনি ডানমানিন।

তবে ১৬টি মসজিদ রাজধানী প্যারিসে অবস্থিত। ওই সকল মসজিদ নিয়ে স্থানীয় গোয়েন্দা সংস্থার চিঠি হাতে পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

ফরাসি সরকারের ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে অনেকটা আতঙ্কগ্রস্ত দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের মুসলিমরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930