ব্রেকিং নিউজঃ

এই তালিবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারিনা: শামীম ওসমান

এই তালিবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান৷ ডিবিসি নিউজের টকশোতে ভিডিও কলের মাধ্যমে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য৷

শামীম ওসমান বলেন, ভাস্কর্যের ব্যাপার যেটা এসেছে এটা কিন্তু আসলে ভাস্কর্য নিয়ে না, এটা একটা গভির ষড়যন্তের অংশ।

যারা বলছে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ছিড়ে ফেলে দিবে তারা বঙ্গবন্ধুকে আরেকবার হত্যা করার চেষ্টা করেছে।

এই তালিবানি মোল্লাতন্ত্রের হাতে আমাদের দেশ আমরা ছাড়তে পারিনা।

তিনি আরো বলেন, কুরআন আমরাও দুবেলা পড়ি, আমরাও নামাজ পড়ি, কুরআনের ব্যাখ্যা জানি এবং নবীজির বিদায় হজ্বের ভাষনের শেষ বাণি, এটাও আমাদের পরিস্কার জানা আছে।

সেখানে প্রথম কথাই ছিলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা। আজ যদি আমরা এই মোল্লাদের প্রশ্রয় দেই তাইলে তারা সামনে বলবে শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930