ভাসানচরে রোহিঙ্গারা আরও ভালো থাকবেন: ওবায়দুল কাদের
ভাসানচরে রোহিঙ্গারা আরও ভালো থাকবেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
কোনো দেশ রোহিঙ্গাদের এতো সুন্দর জীবনযাপনের সুযোগ দিতে পারেনি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা মানবিকতা দিয়ে অসহায় মানুষকে আশ্রয় দিয়ে মানবতার পতন রক্ষা করেছেন।’
