ব্রেকিং নিউজঃ

সরকারের অনুমতি ছাড়া সমাবেশ নিষিদ্ধ : জনরোষ থেকে রক্ষা পেতে প্রশাসনকে ব্যবহার করছে: মিজা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে ঢাকা

মহানগরীতে সরকারের পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী এবং গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত।

বিএনপি মহাসচিব বলেন, সংবিধানে অবাধে সভা-সমাবেশ করার অধিকার যেকোন নাগরিক ও সংগঠনের আছে।

কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সংবিধান স্বীকৃত জনগণের এই অধিকার বিভিন্ন সময় কেড়ে নিয়েছে অথবা সংকুচিত বা নিয়ন্ত্রিত করেছে, যা সংবিধানের লংঘন।

আজ আবার হঠাৎ করে ডিএমপি-কে দিয়ে পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারী করে সরকার আবারও সংবিধান লংঘন করলো।

অথচ ক্ষমতাসীন দল বা তাদের সমর্থক সংগঠন কোন পূর্বানুমতি বা শর্ত ছাড়াই যখন তখন রাস্তা বা লোকালয় দখল করে সভা-সমাবেশ করছে।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনুমতির নামে সরকার রাজনীতিকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে নিয়ন্ত্রণ করছে, জনগণের অধিকার হরণ করছে। রাজনীতির স্বাভাবিক পথ রুদ্ধ ও সংকুচিত করছে। মূলত: প্রশাসনকে অপব্যবহার করে জনরোষ ও গণআন্দোলন থেকে নিজেদের রক্ষা করতে সরকার সংবিধান স্বীকৃত জনগণের মৌলিক অধিকার হরণ করছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবী জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930