ব্রেকিং নিউজঃ

‘রোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ

রোরকা পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ডিবিসি নিউজের সাথে একথা বলেন।

ভাস্কর্য ইস্যু নিয়ে চলমান বিতর্কের বিষয়ে প্রশ্ন করা হলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যার ভাস্কর্যই হোক না কেন, ভাস্কর্য ভাস্কর্যই। এটা নিয়ে আমাদের আলেমরা একটা ভুল কাজ করছেন।

আমি মনে করি আলেমরা জ্ঞানী মানুষ। তিনি বলেন, তারা আমাদের শ্রদ্ধেয়জন। তাদেরকে প্রভাবান্বিত করেছে কে তা আমরা জানি না।

তবে লোকে সন্দেহ করছে যে এত বড় ভুল কাজ তারা কেন করবে? তিনি আরও বলেন, ভাস্কর্য আর মূর্তি তো এক কথা নয়। তাদের উচিত হবে মানবিক কাজ করা।

কিন্তি জাতির দুর্ভাগ্য এই মৌলভী সাহেবরা-মাদরাসার শিক্ষকরা কি করে যৌন নিপীড়নে জড়িত?

কি করে তারা বলাৎকারে জড়িত? উনাদের দায়িত্ব হবে মাদরাসার মধ্যে এই ঘটনা যেন আর না ঘটে।

শিক্ষার মধ্যে পরিবর্তন আনতে হবে। বুঝাতে হবে এইসব অহেতুক বিতর্কে যাওয়া উচিত নয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, উনাদের আন্দোলন হবে আমার মতে উনাদের পান খাওয়া বন্ধ করতে হবে।

পান খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উনাদের মেয়েরা লম্বা লম্বা বোরকা পরবে এটাও ঠিক নয়। এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930