ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীকে একটি মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন : ডা. জাফরুল্লাহ চৌধুরী

সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ডা. জাফরুল্লাহ চৌধুরী, মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু ,ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, মহিলা দল নেত্রী আরিফা সুলতানা রুমা, সাবেক ছাত্রদল নেত্রী সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে .ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন,গোয়েন্দা বাহিনী আলেমদের মিসগাইড করছে মন্তব্য করে তিনি বলেন, সরকারকে আমি বলবো অকারণে আলেম সমাজকে কটু কথা বলবেন না।

তাদেরকে কথা বলতে দেন। আমাদের দরকার ভালোভাবে বেঁচে থাকা। অহেতুক বিতর্ক সৃষ্টি না করে আপনি বরংচ যে কাজটা করতে পারেন, আপনি আপনার উন্নয়নের জন্য পুলিশকে অনুরোধ করেন তারা যেনো ফুটপাত থেকে, রিক্সাচালক ও দিনমজুর এর কাছ থেকে ঘুষ না খেতে। তাতে অনেক লাভবান হবেন।

সোমবার দেশে ধর্ষন-শিশু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনের তিনি এ আহ্বান জানান।

ভাস্কর্য স্থাপনের বিষয় জাফরুল্লাহ চৌধুরী বলেন, অকারণে আওয়াজ তুলবেন না।

মূর্তি এটা একটি অহেতুক বিতর্ক। আলেমগণ আপনারা আমাদের শ্রদ্ধীয় ব্যক্তি। আপনাদের দায়িত্ব হবে মানবিক। অহেতুক বিতর্ক করে ইসলামকে ছোট করবেন না।

আজকে মৌলভী সাহেবেরা কেনো যৌন নির্যাতনের সাথে যুক্ত হবে। এসময় আলেমদের অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আজকে আমি মনে করি মানবিক কল্যানের জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।

সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীকে একটি মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েগণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই যে এতো পরিশ্রম, এতো উন্নয়ন কর্মকাণ্ড সেগুলোর মূল্যায়ণ করতে হলে আপনারা একটি মধ্যবর্তী নির্বাচন দিন। তাতে জনগণ ঠিক করবে আপনাদের কর্মকাণ্ডে তারা কতটা সন্তুষ্ট।

মানবিক করণে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়ার আহ্বান জানানোর পাশাপাশি বিএনপিকেও রাজপাথে নামার আহ্বান জানান প্রবীণ এই রাজনৈতিক বিশ্লেষক।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031