ব্রেকিং নিউজঃ

সিএসই’তে লেনদেন ২২.৪২ কোটি টাকা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট লেনদেনের পরিমাণ ২২.৪২ কোটি টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) মোট ৪,৮৭৬টি লেনদেনের মাধ্যমে মোট ৭১.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে।

প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৩.৪৯ পয়েন্ট বেড়ে দাড়ায় ১৩,৮৭০.৫৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক৪.১৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১০০৬.২০ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.৬৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৯০৫.৮৭ তে। আজ দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৩২০,৭৩৪.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৭৫,৩০১.২০ কোটি টাকায়।

সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে এদিন লেনদেন হয়েছে ২৩৫টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930