ব্রেকিং নিউজঃ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

বগুড়া জোনের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এর বগুড়া জোনের ব্যবসা পর্যালোচনা সভা সম্প্রতি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বগুড়ার ক্যাসল সোয়াদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও বগুড়া জোনের মেন্টর সৈয়দ মাসুদুল বারী। এসভিপি ও বগুড়া জোনের প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় ১৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

বগুড়া জোনের মেন্টর সৈয়দ মাসুদুল বারী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।

তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930