ব্রেকিং নিউজঃ

ভারত-বাংলাদেশ আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে

ঐতিহাসিক ও নির্ভরতার সম্পর্কের ভিত্তিতে ভারত-বাংলাদেশ আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে বলে জানিয়েছে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, দুই দেশ হাইটেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইসিটি খাতে যৌথভাবে কাজ করবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আইসিটি টাওয়ারে ভারতের রাষ্ট্রদূত ও আইসিটি প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতেও অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেয়া হবে। দুই দেশের আইটি ট্রেনিং ও ইনকিউবেসন সেন্টার স্থাপনের জন্য আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এই প্রকল্পে ৬টি স্থানে হাইটেক পার্ক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, সোনার বাংলা গড়তে হলে আইসিটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের সব সেক্টর ডিজিটাল করতে ভারত সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930