ব্রেকিং নিউজঃ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

উদ্বোধনী ম্যাচে মেহেদীর ফিফটি, বড় সংগ্রহ রাজশাহীর

টস হেরে রাজশাহীর হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও ইমন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে পদ্মা পাড়ের দলটি। ২০ বলে ৩৯ রান করেন নুরুল হাসান সোহান ও ৩২ বলে ৫০ করেন মেহেদী হাসান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।

টস হেরে রাজশাহীর হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও ইমন। দু’জনেই দলকে বেশ ঝড়ো সূচনা এনে দেন। ব্যক্তিগত ১৭ রানে শান্ত ফিরলে ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। এরপর ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে বিপর্যয়ে পড়ে রাজশাহী। রনি তালুকদার, আশরাফুল ও ফজলে মাহমুদ কেউই বেশিক্ষণ টিকতে পারেননি।

সাজঘরে ফেরার আগে রনি করেন ৬ রান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আশরাফুলকে ঘিরে অনেক স্বপ্ন থাকলেও ৫ রানের বেশি করতে পারেননি তিনি। অন্যদিকে খাতা খোলার আগেই রান আউট হয়ে যান ফজলে মাহমুদ।

মাত্র ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে কাঁপতে থাকা রাজশাহীর হাল ধরেন নুরুল হাসান সোহান ও মাহেদী হাসান। দুজনের ৮৯ রানের জুটিতে ম্যাচে ফেরে তারা। সোহান ৩৯ করে ফিরলেও ফিফটি করে মাঠ ছাড়েন মাহেদী। শেষ দিকে আবারো ধ্বস নামে রাজশাহী শিবিরে।

ঢাকার হয়ে একাই তিন উইকেট শিকার করেন মুক্তার আলী। এছাড়া মেহেদি হাসান রানা, নাসুম আহমেদ ও নাঈম হাসান প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন। বেক্সিমকো ঢাকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান করে। এছাড়া ১টি করে উইকেট নেন রানা, নাসুম আহমেদ ও নাঈম হাসান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

April 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930