ব্রেকিং নিউজঃ

হটাৎ যে কারনে লতিফ বিশ্বাস ও হাবিবে মিল্লাতকে দলীয় পদ থেকে অব্যাহতি

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত এমপিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশক্রমে ও দলীয় গঠনতন্ত্র মোতাবেক এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত জেলার সহ সভাপতি কে এম হোসেন আলী ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কথা শুনলে দেশ আজকে এই পর্যায়ে না থেকে আরো উন্নত হতো।

আপনারা যদি মাওলানা ভাসানীর কথা শুনতেন তাহলে এই দেশ ব্রুনাই হয়ে যেত।

শনিবার মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী চতুরতাতে অপরিসীম। উনি ভালো কাজ করছেন, করতে চান কিন্তু কেন যেন উনাকে আটকে দেওয়া হয়।

জাফরুল্লাহ বলেন, যেমন পরশু উনি এন্টিবায়োটিকের বিপদের কথা বলেছেন।

এটা অত্যন্ত সঠিক কথা। কিন্তু উনি কি কাজ করেছেন? তাহলে কি করতে হবে ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেন সেইগুলোর অডিট করতে হবে।

আজব আজব ওষুধ দিচ্ছে কিনা সেটা দেখতে হবে। পরিবর্ত ন হলে এই দেশ ব্রুনাই হতো, সুইজারল্যান্ড না হলেও ব্রুনাই হতো। আপনারা যদি মাওলানা ভাসানীর কথা শুনতেন তাহলে এই দেশ ব্রুনাই হতো।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930