ব্রেকিং নিউজঃ

সালমান খানের করোনা নেগেটিভ

খবরটি বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলো বলিউডে। সালমান খানের গাড়ির চালক ও গৃহপরিচারিকা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় সম্প্রতি। তাদের সংস্পর্শে থাকায় সালমান ও তার পরিবারের সদস্যরা আইসোলেশনে রয়েছেন। তাদের করোনা হয়েছে কিনা তাও পরীক্ষা করা হয়েছে।

সেখানে সবারই করোনা নেগেটিভ এসেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে। এই খবরটি স্বস্তি দিয়েছে সালমান ভক্তদের।

এদিকে জানা গেল, প্রতিবারের মতো এবার জন্মদিন নিয়ে কোনো আয়োজন করবেন না যেখানে লোক সমাগমের সম্ভাবনা রয়েছে। প্যানভেলের ফার্ম হাউসে জন্মদিন নিয়ে নানা আয়োজন করেন বলিউডের ভাইজান। তবে তার ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, করোনার কারণে চলতি বছর কোনো পার্টি আয়োজন করবেন না সালমান।

২৭ ডিসেম্বর তার জন্মদিনে থাকছে না কোনো আয়োজনই। শুধু পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটবেন। যেমনটা হয়েছে দিন কয়েক আগে সালমানের বাবা-মায়ের বিবাহবার্ষিকীর আয়োজন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930