ব্রেকিং নিউজঃ

গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে ক্রিকেটার তাসকিনের আবেগঘন স্ট্যাটাস।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, পীরসাহেব গোলাম সারোয়ার সাঈদী (৫২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার (২১ নভেম্বর) ভোররাতে মারা যান তিনি।

শনিবার সকালে মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী জানান, আজ ভোর ৪টা ২০ মিনিটে গোলাম সারোয়ার সাঈদী মৃত্যুবরণ করেছেন। বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে নিজের ফেসবুক ভেরিফাইড পেইজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। তার স্ট্যাটাসটি নিম্নে হুবহু তুলে ধরা হল- ‘চলে গেলেন অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী ইন্না_লিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন। প্রচন্ড ভালো একজন মানুষ ছিলেন। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন।

তার অধিকাংশ বয়ানেই মৃত্যুর আলোচনা থাকতো। এতো দরদ নিয়ে তিনি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।’

উল্লেখ্য, অসুস্থ হওয়ার পর বেশকিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী।

দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করলেন এই মিষ্টিভাষী সুবক্তা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031