ব্রেকিং নিউজঃ

বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা আজ ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া হালকা শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এদিকে দুদিন মেঘ ও হালকা বৃষ্টির পর আজ সকাল থেকে ঢাকায় সূর্যের দেখা মিলেছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930