ব্রেকিং নিউজঃ

আজ বৃষ্টি, কাল থেকে শীত

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া শনিবার (২১ নভেম্বর) দেশের বিভিন্ন জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে।

শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। থেমে থেমে বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে রোববার (২২ নভেম্বর) থেকে মেঘাচ্ছন্ন ভাব কেটে যেতে পারে। এরপরই মূলত সারাদেশে শীত বেড়ে যাবে।

জানা গেছে, দেশের আকাশে উড়ে আসা এই মেঘ এসেছে সুদূর আরব সাগর থেকে। একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেখানে যা বর্তমানে ইয়েমেন উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ওই নিম্নচাপের কিছু মেঘমালা ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
আবার নেপাল ও হিমালয় হয়ে শীতল উত্তরের হাওয়া পঞ্চগড় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
জলীয় বাষ্পে পূর্ণ পুবালি বাতাস ও উত্তরের শুষ্ক হিমেল বাতাসের সংঘাতে দেশের বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে।
উত্তরের বাতাস ও পুবালি বাতাসের সংঘাতের কারণেই দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো বাতাস তৈরি হয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
ওই বাতাসের গতি ঘণ্টায় বড় জোর ৪০ থেকে ৫০ কিলোমিটার।শুক্রবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের সামান্য বেশি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930