ব্রেকিং নিউজঃ

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি ১৫ মার্চ, রোববার মুজিব কর্নারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া।

অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, মোঃ সালেহ ইকবাল, মোঃ সিদ্দিকুর রহমান এবং মোঃ মোশাররফ হোসাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয় ছাড়াও ইসলামী ব্যাংক খাগড়াছড়ি, বান্দরবান ও বগুড়া শাখায় মুজিব কর্নার স্থাপন করা করেছে।

প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ছিল আমাদের স্বাধীনতার লক্ষ্য। জাতির পিতা সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির সংগ্রাম শুরু করেছিলেন।

ইসলামী ব্যাংক এ অর্থনৈতিক মুক্তির লক্ষেই কাজ করছে। তিনি বলেন, মুজিব কর্নার থেকে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধসহ দেশের ইতিহাস সম্পর্কে জানা যাবে। বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উপর গবেষণা ও অধ্যয়নের জন্য সকলের প্রতি আহবান জানান।

মো. মাহবুব উল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় সহ আরো ৩টি শাখায় মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। মুজিব কর্নারে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক বইসমূহ স্থান পাবে। ব্যাংক কর্মকর্তা, গ্রাহকসহ সকল শ্রেণীপেশার মানুষের জন্য এ কর্নার উন্মোক্ত থাকবে বলে জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031