ব্রেকিং নিউজঃ

লাদেন হত্যার গোপন তথ্য উঠে এলো ওবামার বইতে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আত্মজীবনী নিয়ে প্রকাশ পেয়েছে ‘আ প্রমিস ল্যান্ড’।

বইটি বের হওয়ার পর একদিনে ৮ লাখেরও বেশি বই বিক্রি হয়েছে।

সেই বইয়ে লাদেন হত্যা নিয়ে মার্কিন সরকারের প্রস্তুতি ও পাকিস্তানি সেনাবাহিনী ও আল কায়েদার কথা তুলে ধরেছেন ওবামা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাজারে বইটি এসেছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে ওবামার বইয়ের বরাত দিয়ে লেখা হয়েছে যে, ওবামা তার বইয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, সামরিক প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রাখলেও কখনওই ইসলামাবাদকে বিশ্বাস করেনি ওয়াশিংটন।

আত্মজীবনীতে ওবামা জানিয়েছেন, তৎকালীন আল কায়েদা প্রধান তথা টুইন টাওয়ার হামলার প্রধান ষড়যন্ত্রকারী ওসামা বিন লাদেনকে হত্যা করার অভিযান ‘Operation Neptune Spear’-এর প্রস্তুতির কথা পাকিস্তানের কাছে গোপন রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি।
এর কারণ, পাকিস্তান সেনাবাহিনীর একাংশ ও আইএসআই’র সঙ্গে যোগ রয়েছে আল কায়েদার। ফলে এই অভিযানে পাকিস্তানকে শামিল করলে উদ্দেশ্যপূরণ সম্ভব হতো না।
ওবামা আরও জানিয়েছেন, মার্কিন নেভি সিলের হাতে ওসামা নিহত হওয়ার পর তৎকালীন পাকিস্তানি সেনাপ্রধান আশফাক পারভেজ কিয়ানিকে ফোন করেছিলেন সাবেক মার্কিন সেনাপ্রধান মাইক মুলেন।
সে খবর শোনার পর বেশ শান্ত ছিলেন কিয়ানি।

ওবামা বলেন, ‘লাদেনকে নিহতের কথা বিস্তারিতভাবে মুলেনকে প্রকাশ্যে আনতে অনুরোধ করেছিলেন কিয়ানি।
এতে পাকিস্তানি জনসাধারণের বিরূপ প্রতিক্রিয়া প্রশমন করতে সুবিধা হবে বলে তিনি জানিয়েছিলেন।’
এছাড়া, লাদেনের মৃত্যুসংবাদ শুনে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলি জরদারি বলেছিলেন, ‘খুব ভাল খবর’।
শুধু তাই নয়, জঙ্গিদের হাতে কীভাবে তার স্ত্রী বেনজির ভুট্টো খুন হয়েছিলেন, তা ওবামাকে জানিয়েছিলেন আবেগাপ্লুত জারদারি।
ওবামা স্বীকার করেছেন, জারদারির এই প্রতিক্রিয়ায় তিনি কিছুটা অবাকই হয়েছিলেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930