ব্রেকিং নিউজঃ

৯০ বছর বয়সেও সাইকেলে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষদের চিকিৎসা করেন এই বৃদ্ধা মহিলা

বয়স হয়েছে ৯০। ১৯৭৩ সালে এই বৃদ্ধা একটি স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা ওপর ভিত্তি করে পড়াশোনা করেছিলেন। ঠিক যখন সন্ধ্যে হয় তখন প্রত্যেকটা গ্রামে ঘুরে তিনি রোগী দেখার জন্য বেড়িয়ে পড়েন।

প্রায় ৪৭ বছর ধরে তিনি এই কাজের সঙ্গে যুক্ত, এবং এই কাজের মধ্যে দিয়ে তিনি বাকি জীবনটাও কাটিয়ে দিতে চান বলে জানান।

স্বাস্থ্য সেবা পরিকল্পনা নিয়ে পড়াশোনা করার পর তিনি হয়ে উঠলেন গরিবের ডাক্তার, যিনি তার সাধ্যমত রোগ নিরাময় করতেন।

তার কাছে রোগীর সেবা করার অর্থ হলো ধর্ম। এই ধর্মকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান বলেই জানান। এই জন্যই তার নাম হয়েছে ‘বাংলার নানী’। এই নানির বাড়ি হল টাঙ্গাইলে।

জানা যায় যে এই বৃদ্ধা সাইকেল নিয়ে এ গ্রাম থেকে ও গ্রামে যান রোগীর সেবা করবেন বলে। যখনই খবর পান গ্রামের কেউ অ’সুস্থ তখনই তিনি সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েন রোগী দেখার উদ্দেশ্যে।

অনেক সময় রোগী দেখে বাড়ি ফিরতে তার অনেক রাত হয়ে যায়। তবুও তিনি রোগীর সেবা করবেনএটাই তিনি জানান।

জানা যায় তার নাতি-নাতনিরা তাকে অজস্রবার বারণ করে এই কাজ না করার জন্য, কিন্তু কে শোনে কার কথা।

তিনি চান যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই রকম ভাবেই গ্রামে গ্রামে ঘুরে অসহায় গরীব মানুষদের তিনি সেবা করবেন।

তিনি চেষ্টা করেন রোগীর রোগ নিরাময় করতে, কিন্তু অনেক সময় তিনি যদি না পারে , তাহলে তাদেরকে ভালো হাসপাতা’লে যোগাযোগ করার বুদ্ধি দিয়ে থাকেন।

এই বৃদ্ধা সম্পূর্ণ বিনামূল্যে রোগের চিকিৎসা করেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই রকম সেবা সকলকে করে যাবেন বলে জানান।

এফ/এন

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930