ব্রেকিং নিউজঃ

আ.লীগের আহ্বায়ক ধানের শীষ প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভে’ঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চুকে আহ্বায়ক করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিগত কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্ডিতবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন- বিগত কমিটির সভাপতি আমির হোসেন আবুল বাসার, সহ-সভাপতি মিজানুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ সেলিম প্রমুখ।

সভায় বক্তব্য দেন- বিগত কমিটির সভাপতি আমির হোসেন আবুল বাসার, সহ-সভাপতি মিজানুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু ব্যালট বাক্স ছি’নতাই ও পু’লিশের গাড়ি পো’ড়ানোর মা’মলার আ’সামি।

তিনি হাইব্রিড আওয়ামী লীগ। বিতর্কিত জামায়াত-বিএনপির লোকজনকে নিয়ে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেছেন তিনি।

উক্ত আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত তা বাতিলের দাবি জানান বক্তারা। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চুকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031