ব্রেকিং নিউজঃ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লেনদেন বন্ধ বুধবার

বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট-এর কারণে বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড লেনদেন বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার থেকে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

গত ২২ অক্টোবর কোম্পনিটি ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। করোনা মহামারির মধ্যেও কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৮.৪৫ টাকা।

জানা গেছে, কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৮.৪৫ টাকা। অপরদিকে গেল বছর কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৩৫.৯৫ টাকা

২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৭.৩১ টাকায়। যা গত ২০১৯ সালে ৩১ জানুয়ারিতে ছিল ১৯৮.৮৫ টাকা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031