ব্রেকিং নিউজঃ

শীতে বিয়ে-পিকনিক সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

শীতে বিয়ে-পিকনিক সীমিত করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন: শীতে বিয়ে পিকনিকসহ নানান অনুষ্ঠান সীমিত করা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার মধ্যদিয়ে করোনাভােইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় সংক্রমণ প্রতিহত করতে হবে।

সোমবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসের অনুষ্ঠানের বক্তৃতায় এই আহ্বান জানান তিনি।

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২৩৯তম দিনে শনাক্তের হার আরও বেড়ে হয়েছে ১৩ দশমিক ৪৭ শতাংশে।

রোববার যা ছিল ১২ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ২৫ জন।

নতুন করে দেশে ১ হাজার ৭৩৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন।

 

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930