ব্রেকিং নিউজঃ

করোনা নিয়ে আইসিইউতে অভিনেতা অপূর্ব

করোনা পজিটিভ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব।

খবরটি নিশ্চিত করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি এই অভিনেতার চিকিৎসার বিষয়ে সার্বিক উদ্যোগ নিচ্ছিলেন শুরু থেকে।

আরিয়ান জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

আরিয়ান বলেন, ‌এখন আসলে সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে, হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে।

জানা গেছে, গেলো সপ্তাহে অপূর্ব শেষ অংশ নেন সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930