ব্রেকিং নিউজঃ

‘গণতন্ত্রের আন্দোলনে শহীদ হলে পরিবারকে ভাতা দেবে বিএন‌পি’

যারা গণতন্ত্রের আন্দোলনে শহীদ হবেন, বিএনপি সরকারে আসলে তাদের পরিবারের ভাতার ব্যবস্থা করে দেবে।

আর যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, নিখোঁজ রয়েছেন বিএনপি সরকারে এলে তাদের পরিবারের দায়িত্ব নেবে।

শ‌নিবার জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এসব কথা বলেছেন।

‘অন‌্যায়ভা‌বে চাকরিচ‌্যুত ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষক অধ‌্যাপক ড. মো. মো‌র্শেদ হাসান খান, জাতীয় বিশ্ববিদ‌্যাল‌য়ের অধ‌্যাপক একেএম ওয়া‌হিদুজ্জামানকে চাকরিতে পুনর্বহালের দা‌বি এবং জাতীয় নির্বাচনে জনগণের ভোট প্রদানে অনীহা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জিয়া প‌রিষ‌দ।

দুদু বলেন, মুক্তিযোদ্ধারা ভাতা পান। এবং যৌক্তিক কারণেই ভাতা পান।

তাহলে গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক যারা শহীদ হবে, তাদের পরিবার কেন পাবে না? এটা নিশ্চিত করতে হবে এবং আগামীতে যখন বিএনপি সরকার আসবে, তখন এটা নিশ্চিত করবে।

আজ হোক, কাল হোক বিএনপি সরকারে আসবে উল্লেখ করে দলটির ভাইস চেয়ারম্যান বলেন- যে সরকার এখন আছে, এই সরকারের পরের সরকার হচ্ছে বিএনপি সরকার।

আমি বিএনপি করি বলে বলছি না। আজকের মধ্যে যদি এই সরকারের পতন হয়, তাহলে পরশু দিন বিএনপি সরকার আসবে।

যদি এক মাস পরেও হয়, তাহলে বিএনপি সরকার আসবে। আওয়ামী লীগের এই বাস্তবতা বুঝতে হবে, দুই মাস পরে হলেও এরপরের সরকার বিএনপি সরকার

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930