ব্রেকিং নিউজঃ

আমার কথাগুলো নিয়ে মিথ্যাচার হয়েছে, আমি মুসলমানদের সম্মান করি: ম্যাক্রোঁ

ইসলাম বিদ্বেষী মন্তব্য ও মহানবীকে (সা.) বিদ্রূপ করে কার্টুন ব্যঙ্গত্মাক কার্টুন প্রকাশ করে মুসলামানদের ধর্মীয় অনুভূতি আঘাত হানার পর ছুরি হামলাসহ ফ্রান্সজুড়ে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার পরই নিজের ভুল পাল্টে অবশেষে মুসলিদের ব্যথিত হওয়ার বিষয়টি অনুধাবন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

যদিও ধর্ম নিয়ে দেশজুড়ে চলমান সহিংসতা কোনভাবে বরদাস্ত করা হবে না বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে সতর্ক করে তিনি।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) আল-জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশহারাকে ম্যাক্রোঁ আরো জানান, ‘ধর্ম নিয়ে তার মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

ফলে মুসলিম দেশগুলো থেকে কঠিন প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমি মুসলমানদের অনুভূতির জায়গা বুঝতে পারছি। আমি তাদের সম্মান করি।

তবে সবাইকে এটা বুঝতে হবে যে, শান্তি প্রচার এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করাও উচিত’।

ম্যাক্রোঁ বলেন, ‘আজ বিশ্বে এমন কিছু লোক রয়েছে যারা ইসলামকে বিকৃত করে এবং এই ধর্মের নামে নিজেদের রক্ষা করার দাবি করছে তারা।

কিন্তু ইসলামের নামে চরমপন্থী আন্দোলন এবং ব্যক্তি সহিংসতা চালিয়ে আসছে।

কার্টুন প্রকাশের জেরে বিশ্বের অনেক দেশ ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছে, যা দুঃখজনক এবং অপ্রত্যাশিত।

’.তিনি আরও বলেন, আমার কথাগুলো নিয়ে মিথ্যাচার করেছে এবং ভুলভাবে ছড়ানো হয়েছে।

আশা করি সাধারণ মানুষ ঠিকই আমার কথাগুলি বুঝতে পেরেছে। বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনের প্রসঙ্গে তিনি বলেন, এগুলো কোন সরকারি প্রকল্প নয়, বা সরকার কর্তৃক অনুমোদিত নয়।

ফ্রান্সের মুক্ত এবং স্বতন্ত্র সংবাদপত্রগুলি থেকেই প্রকাশিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930