ব্রেকিং নিউজঃ

৩ মাস নয়, এক মাসের মধ্যেই আইপিওর অনুমোদন: শিবলী রুবাইয়াত

তিন মাসে নয়, সব কাগজপত্র ঠিক থাকলে এক মাসের মধ্যেই কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, গত তিন থেকে চার বছরের জমে থাকা আইপিওর আবেদনগুলো প্রায় শেষ। নতুন করে যেসব কোম্পানি আবেদন করবে তাদের দ্রুত সময়ের মধ্যে অনুমোদন দেওয়া হবে।

সেক্ষেত্রে তিন মাস নয়, কাগজপত্র ঠিক থাকলে এক মাসের মধ্যে অনুমোদন দেওয়া হবে। আমরা আইপিও অনুমোদনের ক্ষেত্রে কোনো ধরনের সময় ক্ষেপণ করবো না।

আজ শনিবার (৩১ অক্টোবর) ‘পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং টেকসই উন্নয়ন’ নিয়ে আয়োজিত ওয়েবিনারের বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031