ব্রেকিং নিউজঃ

সিরাজগঞ্জে ১০ গ্রামের মানুষের মরণফাঁদ বাঁশের সাঁকো

সিরাজগঞ্জের চৌহালি উপজেলার রেহাইপুখুরিয়া-বিনানই সড়কের চর নাকালিয়া পূর্বপাড়া খালের উপর নড়বড়ে বাঁশের সাঁকোটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এ কারণে এলাকার কমপক্ষে ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ওই সাঁকোটি এখন আর এলাকাবাসীর কোন কাজেই আসছে না। সাঁকোটির বাঁশ-খুঁটি পচে নষ্ট হওয়ায় এ অঞ্চলের মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ায় কোন মালামাল পরিবহন করা যাচ্ছে না। এখানে জরুরি ভিত্তিতে একটি কংক্রিট সেতু নির্মাণ প্রয়োজন।

এলাকাবাসী দীর্ঘদিন ধরে এ খালের উপর একটি কংক্রিট সেতু নির্মাণের জোর দাবি জানালেও সংশ্লিষ্ট প্রশাসনের নজর না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকী ও মেম্বর আব্দুস সাত্তার জানান, উক্ত বাঁশের সাঁকোটি ২০১৮ সালের বর্ষার সময় নির্মাণ করা হয়। দীর্ঘ ২ বছরেও এর কোন সংস্কার না করায় সাঁকোটি নড়বড়ে হয়ে পড়েছে। এতে এখন আর এ সাঁকো দিয়ে পারাপার হওয়া যায় না।

এখানে একটি কংক্রিট সেতু নির্মাণের অভাবে এলাকাবাসী এই দুর্ভোগ পোহাচ্ছেন। এখানে একটি সেতু নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। তবে এখনও সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।

এ বিষয়ে চৌহালি উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ওই খালের উপর একটি সেতু নির্মাণের সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এ সেতু নির্মাণে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সেতুটির নির্মাণ কাজ শুরু করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031